প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড় কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর আজ বিশ্ব বাঁশ দিবস পরীক্ষার হলে ফোন ব্যবহার, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা এআই দিয়ে পরীক্ষায় নকল, শাস্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন
বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে কাজ করছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৮০০ কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজের সবচেয়ে বড় শত্রু মাদক। সবাইকে মাদককে ‘না’ বলতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করবে এবং তাদের ক্লাসমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দুই বছর শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

টাঙ্গাইলকে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রিজুয়ান সিদ্দিকী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড়

৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড়

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি

১ ঘণ্টা আগে
সরিষাবাড়ীতে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

সরিষাবাড়ীতে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

৬ ঘণ্টা আগে
সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

৩ দিন আগে
আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

৩ দিন আগে
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

৫ দিন আগে