প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯ ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু, বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসির উদ্যোগ মানবপাচার ও অভিবাসী চোরাচালান পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত: সিনিয়র স্বরাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিজ্ঞাপন
আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বিজিএফসিএল সূত্র জানায়, তিতাস-২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ নম্বর কূপের কাজও এগিয়ে চলছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব কূপ থেকে আরও প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে পাঁচটি কূপ থেকে সর্বোচ্চ প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাসক্ষেত্র উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ প্রায় এক মাস আগে শেষ হয়েছে। কূপটির গভীরতা প্রায় ১৩ হাজার ফুট।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

‘তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ প্রকল্পের পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন জানান, প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে কয়েকটি কূপ খননের কাজ চলছে। তিতাস-২৯ নম্বর কূপের মূল খননকাজ শেষ হয়েছে এবং আনুষঙ্গিক কাজ শেষে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কূপ থেকে দৈনিক ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে।

এদিকে তিতাস-৩০ নম্বর কূপের কাজ আগামী তিন থেকে চার মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। কূপটি থেকে দৈনিক ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা করছে বিজিএফসিএল।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গভীর অনুসন্ধান কূপ তিতাস-৩১-এর খননকাজ চলতি বছরের ১৯ এপ্রিল শুরু হয়েছে। ইতোমধ্যে এর গভীরতা প্রায় ৪ হাজার ৯২০ মিটারে পৌঁছেছে। লক্ষ্যমাত্রা ৫ হাজার ৬০০ মিটার। ভূতাত্ত্বিক জটিলতা না থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ হতে পারে। সফল হলে কূপটি থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিতাস-৩১-এর পর বাখরাবাদ-১১ নম্বর গভীর কূপের খননকাজ শুরুর পরিকল্পনা রয়েছে। কূপটি থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তিতাস-২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ থেকে সর্বোচ্চ ৫৫ মিলিয়ন ঘনফুটের সঙ্গে তিতাস-২৮-এর ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট যোগ হয়ে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী

১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী

১ ঘণ্টা আগে
সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা

১ ঘণ্টা আগে
দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু

দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু

১ ঘণ্টা আগে
১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

২ ঘণ্টা আগে
২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

৩ ঘণ্টা আগে