প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ সেতু ভবনে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন আমদানি নীতি আদেশে একাধিক সংশোধন, শিল্প ও আমদানিকারকদের জন্য নতুন বিধান সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: হাসপাতালে এলজিআরডি মন্ত্রী ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

টাকা তুলতে আসেননি অর্ধেক গ্রাহক, নতুন আমানত এলো ২৭০০ কোটি

বিজ্ঞাপন
টাকা তুলতে আসেননি অর্ধেক গ্রাহক, নতুন আমানত এলো ২৭০০ কোটি
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত নেওয়ার আবেদন করলেও প্রায় অর্ধেক গ্রাহক এখনো অর্থ তুলতে আসেননি। একই সময়ে ব্যাংকটিতে নতুন করে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার আমানত এসেছে এবং নতুন হিসাব খোলার প্রবণতাও দেখা যাচ্ছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক মোট ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৯০ হাজার ৯৮ জন গ্রাহক ৩ হাজার ২৪৫ কোটি টাকা তুলে নিয়েছেন। অর্থাৎ আবেদনকারীদের প্রায় অর্ধেক এখনো টাকা উত্তোলন করেননি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

একই সময়ে ব্যাংকটিতে নতুন করে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার আমানত এসেছে। এর মধ্যে ৩২ হাজার ৭৪টি নতুন হিসাবে জমা হয়েছে প্রায় ৩৭৮ কোটি টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার বলেন, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ব্যক্তি আমানতকারীদের মূল আমানত ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা তুলতে পারবেন। তবে মেয়াদি আমানত পুরোপুরি তুলে নিলে সেটি চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য হবে এবং কোনো মুনাফা দেওয়া হবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আমানত ছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমার নির্দেশ

বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমার নির্দেশ

৩ দিন আগে
ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

১ সপ্তাহ আগে
উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ

উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ

১ সপ্তাহ আগে
পর্ষদ গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচেতন গ্রাহক ফোরামের

পর্ষদ গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচেতন গ্রাহক ফোরামের

২ সপ্তাহ আগে
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

২ সপ্তাহ আগে
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

২ সপ্তাহ আগে