কুনমিংয়ে ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের মহাপরিচালক ইয়াং শাওছেংয়ের সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শাহানাজ আখতার রানুর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শাহানাজ আখতার রানু দুই অঞ্চলের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নতুন খাতে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। ইয়াং শাওছেং জানান, গত বছর বাংলাদেশ ও ইউনানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চলতি বছরও বাণিজ্যে আরও অগ্রগতির আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি নির্ধারিত কনস্যুলার অধিক্ষেত্রে স্থানান্তর এবং দুই অঞ্চলের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, শাহানাজ আখতার রানু গত ১২ আগস্ট কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।



