প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী ● জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ● ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪ ● ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার ● জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার ● ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল ● হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ● জেলে ও রিমান্ডে চরম নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের ● শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু ●

নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

বিজ্ঞাপন
নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ভিত্তিহীন মিথ্যা’ পুনরাবৃত্তি করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

বৃহস্পতিবার নেতানিয়াহুর ভাষণের পর দেওয়া এক বিবৃতিতে মামদানি বলেন, নেতানিয়াহু এর আগেও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তার দাবি, এসব বক্তব্যের মাধ্যমে গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগ আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জাতিসংঘের ভাষণে নেতানিয়াহু মামদানির সমালোচনা করে তাকে ‘ইহুদিবিদ্বেষী’ হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, মামদানির বক্তব্যের কারণে নিউইয়র্কের অনেক ইহুদি নিজেদের নিরাপদ মনে করছেন না। নেতানিয়াহু গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও প্রত্যাখ্যান করে বলেন, ইসরাইল গণহত্যা করেনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামদানি পাল্টা বলেন, কোনো বক্তব্যই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি পরিবর্তন করতে পারে না। আইসিসি ২০২৪ সালে নেতানিয়াহু ও তৎকালীন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজা যুদ্ধসংক্রান্ত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরাইল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে নেতানিয়াহুর বক্তব্যের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের হল থেকে কয়েক ডজন দেশের প্রতিনিধি বেরিয়ে যান। একই সময়ে জাতিসংঘের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভও অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সূত্র: মিডল ইস্ট আই, আল-জাজিরা ও ডন

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

৬ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

৭ ঘণ্টা আগে
ইউএইতে পেমেন্ট লাইসেন্সে প্রাথমিক অনুমোদন পেল ফোনপে

ইউএইতে পেমেন্ট লাইসেন্সে প্রাথমিক অনুমোদন পেল ফোনপে

৩ দিন আগে
দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকাল, ১০ দিনের রাষ্ট্রীয় শোক

দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকাল, ১০ দিনের রাষ্ট্রীয় শোক

৪ দিন আগে
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কত

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কত

৪ দিন আগে
মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

৪ দিন আগে