বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি চুক্তি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী, টার্মিনাল ও এর অতিরিক্ত কনটেইনার ইয়ার্ডের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের আগ্রহ জানতে চাইলে প্রতিনিধিদল মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক কনটেইনার ডিপোসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।



