প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ● পরীক্ষাকেন্দ্রে মোবাইলসহ আটক, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২১০ ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ ● পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ● ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস ● এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের ● কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার ● বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সব উন্নয়ন সহযোগীর সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থ কোনো সমস্যা নয়: ডিএসসিসি প্রশাসক ●

রাজনৈতিক যুদ্ধ শেষ, এবার জীবনযুদ্ধ: পানিসম্পদমন্ত্রী

বিজ্ঞাপন
রাজনৈতিক যুদ্ধ শেষ, এবার জীবনযুদ্ধ: পানিসম্পদমন্ত্রী
দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘এতদিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। স্বাভাবিক পরিবেশ ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ্যানি বলেন, গত ১৭-১৮ বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমান পরিস্থিতিতে পৌঁছাতে হয়েছে। এখন এই পরিবেশ ধরে রাখা এবং উন্নয়ন এগিয়ে নেওয়া সবার দায়িত্ব। শুধু রাজনৈতিক আলোচনা নয়, দেশের উন্নয়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশে এখনও অভাব-অনটন রয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাভাবিক জীবন নিশ্চিত করাই হওয়া উচিত সবার লক্ষ্য। এ ক্ষেত্রে সমাজের সচেতন ব্যক্তি, শিক্ষিত মানুষ ও সমাজকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি এমন কর্মসূচি এড়িয়ে চলতে হবে, যা দেশের ক্ষতি করতে পারে। সব ক্ষেত্রে দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, পরিষদের উপদেষ্টা অধ্যাপক জেডএম ফারুকী ও অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

৭ ঘণ্টা আগে
সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন

সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন

১৩ ঘণ্টা আগে
বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ দিলেন প্রতিমন্ত্রী টুকু

১৪ ঘণ্টা আগে
হিন্দুরা কোনো ব্যক্তি বা দলের দাস নন: প্রতিমন্ত্রী শাহে আলম

হিন্দুরা কোনো ব্যক্তি বা দলের দাস নন: প্রতিমন্ত্রী শাহে আলম

১৪ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

১ দিন আগে