মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরের মিয়াপাড়া এলাকায় মন্দিরটিতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অনুদান দেন। এ সময় তিনি রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে অনুদানের এই চেক তুলে দেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষই এ দেশের নাগরিক। দেশকে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতারা রাজশাহীতে একটি মডেল মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। এর আগে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভা শেষে তিনি মন্দিরটিতে পরিদর্শনে যান। পরিদর্শন শেষে চট্টগ্রামের উদ্দেশে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর ত্যাগ করেন।


