স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কয়েকটি জায়গায় চলমান শ্রমিক বিক্ষোভের সঙ্গে তাদের ন্যায্য দাবি-দাওয়ার কোনো সম্পৃক্ততা নেই। কোনো মহল পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া চলমান পরিস্থিতিতে বন্ধ থাকা পোশাক কারখানাগুলো খুব শিগগিরই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


