প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ● অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ ● সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব ● দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান ● ‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী ● সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০ ●

চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন
চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন অনুমোদন ছাড়াই ১৫ হাজার ডলার নেওয়ার সুযোগ ছিল; এখন তা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের শিক্ষা এবং করেসপন্ডেন্স পদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম শিথিল করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই চিকিৎসার জন্য বিদেশে সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিদেশে শিক্ষার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আগে স্কুল পর্যায়ের শিক্ষার জন্য বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হতো। নতুন নির্দেশনার ফলে এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের শিক্ষার জন্য এডি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি করেসপন্ডেন্স পদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আরএফসিডি হিসাবের ক্ষেত্রে নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা এ হিসাবে জমা রাখতে পারবেন। তবে এ জন্য সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক

অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক

৩ দিন আগে
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ

১ সপ্তাহ আগে
অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

২ সপ্তাহ আগে
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

২ সপ্তাহ আগে
দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

১ মাস আগে
২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

১ মাস আগে