প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ● পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর ● কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ ● ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ ● হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪ ● প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় ইঙ্গিত ● গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ● বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি ● আমির হামজার অডিওতে এআইয়ের প্রমাণ পায়নি ডিসেন্ট ● কৃষকের স্বার্থই অগ্রাধিকার: বিএডিসির প্রকল্প পরিচালকের বক্তব্য ●

বিমানের উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে হাইবারি গ্রুপের বিনিয়োগের আগ্রহ

বিজ্ঞাপন
বিমানের উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে হাইবারি গ্রুপের বিনিয়োগের আগ্রহ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য উড়োজাহাজ লিজ নেওয়া এবং বর্তমান বহরের উড়োজাহাজকে কার্গো পরিবহনের উপযোগী বা ডেডিকেটেড ফ্রেইটারে রূপান্তরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রথেরো এই আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে পর্যটনমন্ত্রী বলেন, বিমানকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিতে ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বহর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নতুন উড়োজাহাজ আসার আগপর্যন্ত অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার ও রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ কারিগরি দিকগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ক্রমবর্ধমান কার্গো চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী আরও জানান, বিমানের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক বাজারে কার্গো পরিবহন সক্ষমতা বাড়ার পাশাপাশি বিমানের আয়ও বাড়বে। এ বিষয়ে হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

৯ ঘণ্টা আগে
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ

১০ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

১১ ঘণ্টা আগে
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

১১ ঘণ্টা আগে
গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি

বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি

১১ ঘণ্টা আগে