স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।
সভায় কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি এডিবির অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। এডিবির সহায়তায় পরিচালিত এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


