সরকারের পাঁচ বছর মেয়াদি (২০২৬-২০৩১) কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো বাস্তবায়নে সিভিল সার্ভিসের দক্ষতার ওপর জোর দেন উপদেষ্টা। বিশ্বজুড়ে শাসনব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য-উপাত্তের ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত এককালীন প্রশিক্ষণের বদলে কর্মকর্তাদের জীবনব্যাপী শিক্ষা ও যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে।
সিভিল সার্ভিসের সক্ষমতা নিরূপণ (সিএনএ) উদ্যোগের প্রশংসা করে ইসমাইল জবিউল্লাহ বলেন, এর মাধ্যমে সরকারি অর্থ ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন, এআই, জলবায়ু পরিবর্তন ও নাগরিক সেবাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর মাধ্যমে জনপ্রশাসনের সক্ষমতা আরও জোরদার করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে। এছাড়া জিআইইউর মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের বক্তব্য দেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


