প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয় ● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ● যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ● প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের ● কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ ● সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী ● কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত ● সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা ● নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম ●

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

বিজ্ঞাপন
একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়
ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর ভাষ্য, সাম্প্রতিক হামলাগুলো একটি বড় বৈপরীত্য সামনে এনেছে — একদিকে কার্বন নিঃসরণ কমানোর আন্তর্জাতিক চেষ্টা, অন্যদিকে সামরিক হামলার মধ্য দিয়ে বায়ুমণ্ডলে ব্যাপক দূষক পদার্থ ছড়িয়ে দেওয়া হচ্ছে। খবর আনাদোলুর।

বুধবার তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে তিনি এসব তথ্য জানান। পেজেশকিয়ান বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়েহের জ্বালানি স্থাপনায় হামলায় পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে; অন্যদিকে রাজধানী তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় ছড়িয়েছে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগার এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহতে গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলা চালায় ইসরাইল। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানে ওয়াশিংটন ও তেল আবিব ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে বলে অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে যখন আন্তর্জাতিকভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সামরিক হামলায় অবকাঠামো ধ্বংস, ব্যাপক অগ্নিকাণ্ড ও বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা সেই প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় গাজায় চালানো ইসরাইলের সামরিক অভিযানেরও নিন্দা জানান পেজেশকিয়ান। তিনি বলেন, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের ফলে উপত্যকাটি মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। এ ছাড়া ইরানের সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশরক্ষীদের কার্যালয়ে হামলার কারণে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিভুক্ত করা উচিত। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

১২ ঘণ্টা আগে
নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

১৪ ঘণ্টা আগে
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় ইঙ্গিত

প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় ইঙ্গিত

১ দিন আগে
ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন

ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন

৩ দিন আগে
ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

৩ দিন আগে