১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার ডাকনাম ছিল কাজল। বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিণী।
তিন ভাই ও দুই বোনের মধ্যে হুমায়ূন আহমেদ ছিলেন সবার বড়। তার ছোট ভাই জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং সবার ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব।
বাংলা সাহিত্যের এই কিংবদন্তি লেখক ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার সৃষ্টি, গল্প, উপন্যাস ও চরিত্র আজও পাঠকের হৃদয়ে সমানভাবে জীবন্ত।
শুভ জন্মদিন, হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।



