প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিজ্ঞাপন
অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
দৈনন্দিন ব্যবহার্য অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নতুন অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ভাতে প্রতি কেজিতে গড়ে ৩০৫ মাইক্রোগ্রাম আর খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে। পুরোনো হাঁড়িতেও মিলছে বিষাক্ত এই উপাদান। দীর্ঘ সময় ধরে এই সিসা শরীরে ঢুকলে হতে পারে জটিল সব রোগ।

গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে আইসিডিডিআরবি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আইসিডিডিআরবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ডা. মাহবুবুর রহমান জানান, ‘আইসিডিডিআরবি বেশ অনেক দিন ধরেই এ বিষয়ে গবেষণা করছে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর রক্তে আমরা সিসার উপস্থিতি পরীক্ষা করেছি, প্রত্যেক শিশুর রক্তেই সিসা পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিকর বিষয় হলো, গর্ভে থাকা শিশুর মায়ের রক্তে যদি সিসা থাকে, তাহলে সেই সিসা শিশুর শরীরেও প্রবেশ করে। এর ফলে শিশুরা শেষ পর্যন্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুতে পরিণত হতে পারে।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শুধু পাত্রের উপাদানই নয়, রান্নার উপাদানও বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে টক বা অ্যাসিডযুক্ত খাবার রান্নার সময় ক্ষতিকর সিসার নিঃসরণ বাড়ে। এ বিষয়ে গবেষক ডা. জেসমিন সুলতানা বলেন, ‘হাঁড়ি-পাতিল কেনার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা করি না যে, এসব হাঁড়ি-পাতিল থেকেও ক্ষতিকর উপাদান আমাদের খাবারে মিশতে পারে এবং শরীরে প্রবেশ করতে পারে।’

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গবেষক ডা. সানজিদা আদিবা বলেন, ‘আমাদের দেশে যে পরিমাণ অ্যালুমিনিয়াম আমদানি হয়, তা প্রয়োজনীয় পরিমাণের মাত্র এক-তৃতীয়াংশ। আমরা যদি আরও বড় পরিসরে অ্যালুমিনিয়ামের সরবরাহ নিশ্চিত করতে চাই, তাহলে সরকারের সহায়তা ছাড়া তা কখনোই সম্ভব হবে না। অন্তত খাদ্যনিরাপত্তার মান পূরণ করে, এমন ফুড-গ্রেড অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল কিংবা স্টিলের পাত্র ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ নিপসমের পরিচালক নাসরিন সুলতানা বলেন, ‘আমরা মনে করি, গবেষণার ফলাফল শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর সুফল জনগণের ভোগ করা উচিত। এ সমস্যা কমিয়ে আনার ব্যবস্থা করতে হবে।’ বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি জরুরি ক্ষতিকর ধাতুমুক্ত হাঁড়ি-পাতিল উৎপাদনে সরকারি নির্দেশনা ও জনসচেতনতা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য থেকে আরও
ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

৩ ঘণ্টা আগে
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

৫ ঘণ্টা আগে
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

১ দিন আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

১ দিন আগে
ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

১ দিন আগে
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২ দিন আগে