প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

বিজ্ঞাপন
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৭২ জন। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন। এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৫ হাজার ২৬৯ জন। এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে; তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য থেকে আরও
ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

৪ ঘণ্টা আগে
অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

৬ ঘণ্টা আগে
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

১ দিন আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

১ দিন আগে
ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

১ দিন আগে
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২ দিন আগে