স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘In Salauddin Ahmed, we trust. More power to him.’ বাংলায় যার অর্থ, ‘সালাহউদ্দিন আহমদের ওপর আমাদের আস্থা। তার আরও শক্তি ও সামর্থ্য কামনা করি।’ তবে পোস্টের নিচে কমেন্টে হাসনাত লিখেছেন, ‘Copied from someone else's post. I read it, liked it, and shared it. You can copy it too!’
হাসনাতের এ পোস্টে সালাহউদ্দিন আহমদের প্রতি আস্থা ও অনাস্থা—উভয় বার্তাই উঠে এসেছে। তবে এ স্ট্যাটাসের পেছনে নির্দিষ্ট কোনো প্রেক্ষাপট বা বিস্তারিত ব্যাখ্যা হাসনাত দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চলমান নানা ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই তিনি এই স্ট্যাটাস দিয়েছেন।


