প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের কাছ থেকে যথাযথ সহযোগিতা পেতে হলে প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সংসদে বলতে হবে, সরকার একা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না, এ জন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। তাহলে বিরোধী দল অবশ্যই সহযোগিতা করবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন এনসিপির এই নেতা।

সরোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রী যদি সংসদে এ ধরনের আহ্বান না জানান, তাহলে বর্তমান পরিস্থিতিকে সরকার ও আওয়ামী লীগের সমস্যা হিসেবেই বিবেচনা করবে বিরোধী দল। এ ছাড়া দেশের কোনো নাগরিকের জানমালের ক্ষতি হলে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হামলার শিকার হলে কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলে এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি জানান তিনি। আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয়তা ও আপসকামিতার মূল্য শুধু সরকারকে নয়, পুরো দেশের মানুষকে দিতে হচ্ছে মন্তব্য করে সরোয়ার তুষার বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাগুলো তারই প্রতিফলন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

৭ ঘণ্টা আগে
ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর

ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর

৯ ঘণ্টা আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান

দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান

১ দিন আগে
সিঙ্গাপুরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

সিঙ্গাপুরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

২ দিন আগে
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

২ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল

২ দিন আগে