প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের রপ্তানি ও বাণিজ্য সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় প্রণীত খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্তকরণবিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় জানানো হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫ লাখ ডলার) তহবিল ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২.৫ মিলিয়ন ডলার সাতটি অগ্রাধিকার খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। সভায় ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খসড়া সিপিডির ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব করা হয়। প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে রিয়েল-টাইমে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও পূর্বাভাস দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ‘মার্কেট ইন্টেলিজেন্স সিস্টেম’ গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি, কার্বন মার্কেট পলিসি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা বাড়াতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তিবর্গের প্রশিক্ষণের বিষয়টি সভায় বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্মপরিকল্পনাটি চূড়ান্ত করে প্রকল্প প্রণয়ন করতে হবে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে

২ ঘণ্টা আগে
১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন

১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন

২ ঘণ্টা আগে
ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

৭ ঘণ্টা আগে
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

১ দিন আগে
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১ দিন আগে
সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

১ দিন আগে