প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু ● শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী ● জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন ● পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুন ● বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী ● আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী ● দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় ● একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ● গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু ● বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন ●

জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন

বিজ্ঞাপন
জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাইকে আড়াল করে বহুপক্ষীয় যোগসাজশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। জামায়াতে ইসলামী দেশের প্রধান বিরোধী দল হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। এ কারণে আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত ৮টায় রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে শহীদ নিজামী (রহ.) মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে কর্মসূচি পালন করবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কেন্দ্রীয় নির্দেশনায় মহানগরী উত্তরের উদ্যোগে যথাযথভাবে পালন করা হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রের নির্দেশনায় বড় পরিসরে র‍্যালির আয়োজন করা হবে। তিনি বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে প্রায় ১০০ দিন বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি চলবে। এসব কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। নাগরিক সমাবেশগুলো সফল করতে ব্যাপক প্রচার ও প্রচারণার লক্ষ্যে আমাদের টিম কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপি সেই সময়ে ক্ষমতায় আসতে পারত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু বিএনপি এখন অতীতের সেই সহযোগিতার কথা ভুলে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দলটি এখন অকৃতজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আগামী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের আরও মনোযোগী ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। জনগণের সুখে-দুঃখে এবং যেকোনো সমস্যায় পাশে থেকে এমনভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ সবসময় তাদের পাশে পায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

৩ ঘণ্টা আগে
গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু

গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু

৮ ঘণ্টা আগে
যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

১ দিন আগে
প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার

প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার

১ দিন আগে
ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর

ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর

১ দিন আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান

দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান

২ দিন আগে