প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু ● শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী ● জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন ● পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুন ● বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী ● আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী ● দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় ● একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ● গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু ● বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন ●

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

বিজ্ঞাপন
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাতের অন্ধকারে যারা হামলা চালাতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের সন্ত্রাসী হাত গুঁড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সীমানায় কোনো খুনি চক্রের জায়গা হবে না। আজ থেকেই পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কী অপরাধ ছিল রাজুর, যে আজ তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো? আওয়ামী সন্ত্রাসীরা তাকে খুন করেছে। নিক্সন চৌধুরীর নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর মূল মদদদাতা খুনি শেখ হাসিনা। আমরা রাজু হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই খুনি চক্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে খুনি হাসিনা আবার ফিরে আসবে? সে আর ফিরে আসবে না। এত মানুষকে খুন ও গুম করার পরও তাদের কোনো অনুশোচনা নেই। তারা আরও খুন করতে চায়। তারা দেশে রাজনীতি করতে চায় না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হামলা চালাচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো কার সম্পদ? এগুলো এ দেশের জনগণের সম্পদ। পার্শ্ববর্তী দেশে বসে যারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে, তারা এ দেশের মানুষ নয়, তারা শত্রু। তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, জনগণের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে রাজু মোল্লার বাবা আখতার মোল্লা ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে সেখানে কৃষক দল নেতা রাজু মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। নিহত রাজু মোল্লা (৩০) ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন

জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন

৫ ঘণ্টা আগে
গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু

গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু

৮ ঘণ্টা আগে
যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

১ দিন আগে
প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার

প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার

১ দিন আগে
ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর

ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর

১ দিন আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান

দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান

২ দিন আগে