প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

আইসিজের রায় না মানলে পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
আইসিজের রায় না মানলে পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাঙালি হিসেবে নয়, বরং স্বতন্ত্র রোহিঙ্গা পরিচয়েই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমারের; আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে দেশটিকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে আদালত ১৫ বিচারকের মধ্যে ৯-৬ ভোটে সিদ্ধান্ত দেন। রায়ে মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী করা হয়; পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবারের পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা-সংশ্লিষ্ট অপরাধের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টি বাংলাদেশ ইতিমধ্যে ১৯০টি দেশের কাছে তুলে ধরেছে; আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজের রায় মিয়ানমারকে অবশ্যই মেনে চলতে হবে। রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও মিয়ানমারের।’ মন্ত্রী আরও বলেন, ‘আইসিজের রায় চূড়ান্ত। এর বাস্তবায়ন করতে হবে মিয়ানমারকে। আন্তর্জাতিক দায়িত্ব পালনে দেশটি ব্যর্থ হলে এর পরিণতি ভোগ করতে হবে।’ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন ও সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। দীর্ঘ সময় ধরে তাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও জাতিগত পরিচয়ের স্বীকৃতিসহ নানা প্রশ্নে তা কার্যকর হয়নি। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারে ফিরে যাওয়ার আগে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে; একই সঙ্গে নিজ বসতভিটায় ফেরার নিশ্চয়তা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাচলের অধিকার দিতে হবে। এ অবস্থায় আইসিজের ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানে নতুন কূটনৈতিক ও আইনি সুযোগ তৈরি করেছে; তবে আদালতের নির্দেশ বাস্তবায়ন, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে
শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৬ ঘণ্টা আগে
হাসিনা দেশে এলে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

হাসিনা দেশে এলে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

৯ ঘণ্টা আগে
১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১৩ ঘণ্টা আগে
এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম

এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম

১ দিন আগে