প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আজ সশস্ত্র বাহিনী দিবস, দিনজুড়ে নানা আয়োজন ● স্বাধীনতার ঘোষক ছিলেন সেনা কর্মকর্তা, ইতিহাসে অনন্য: প্রধানমন্ত্রী ● ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ●

আজ সশস্ত্র বাহিনী দিবস, দিনজুড়ে নানা আয়োজন

বিজ্ঞাপন
আজ সশস্ত্র বাহিনী দিবস, দিনজুড়ে নানা আয়োজন
আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়; সেদিন থেকে এ দিনটি প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ-সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে; সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হবে। এ ছাড়া বিভিন্ন সামরিক স্টেশনে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ ছাড়া ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে; সংবর্ধনা অনুষ্ঠানে সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন, ঢাকায় কর্মরত বিদেশি সামরিক কূটনীতিকরাও আমন্ত্রিত। প্রতিবছরের মতো এ বছরও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে; জাহাজগুলো ২১ ও ২২ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরে জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমানগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন সশস্ত্র বাহিনী দিবসের ওপর নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘বিশেষ স্মরণিকা’ প্রচার করবে; অনুষ্ঠানটি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হয়েছে এবং আজ বিকেল ৪টা ১০ মিনিটে পুনঃপ্রচারিত হবে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সশস্ত্র বাহিনী দিবসের ওপর বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
স্বাধীনতার ঘোষক ছিলেন সেনা কর্মকর্তা, ইতিহাসে অনন্য: প্রধানমন্ত্রী

স্বাধীনতার ঘোষক ছিলেন সেনা কর্মকর্তা, ইতিহাসে অনন্য: প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮ ঘণ্টা আগে
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

১৩ ঘণ্টা আগে
হাসিনা দেশে এলে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

হাসিনা দেশে এলে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

১৬ ঘণ্টা আগে
আইসিজের রায় না মানলে পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী

আইসিজের রায় না মানলে পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী

১৬ ঘণ্টা আগে