সভাপতি পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। এ পদে রাহাত সাইফুলের জয়ের ব্যবধান ৯২ ভোট।
নির্বাচনে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ২৬১ ও ২২৯। সহসাধারণ সম্পাদক পদে আবু হুরায়রা মুরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা, তিনি পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন ভূঁইয়া ২২৬ ভোট, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে আনিসুল হক রাসেল ২৩১ ভোট এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তৌফিক অপু, তার প্রাপ্ত ভোট ২২৬। একই সংখ্যক ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিব আল হাসান।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে কম ব্যবধানে জয় এসেছে তৌফিক অপুর। ২২৬ ভোট পেয়ে তিনি আমিনুর ইসলাম লিটনকে ১৯ ভোটে পরাজিত করেন। লিটনের প্রাপ্ত ভোট ২০৭।
কার্যনির্বাহী সদস্যের নয়টি পদেও নির্বাচিত হয়েছেন নয়জন। এ তালিকায় সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়েছেন শফিকুল আলম মিলন। অন্যদের মধ্যে সুকন্যা আমির পেয়েছেন ২৬২, রুহুল সাখাওয়াত ২৪৯, রাজু আলীম ২৩৫, অরণ্য শোয়েব ২১৮, সালাম মাহমুদ ২১৬, শাকিল হোসেন ২০১, হাফিজ রহমান ১৯৩ এবং সালাম ফারুক ১৯০ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। শুক্রবার দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়। জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল এবং কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর—দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এরফানুল হক নাহিদ।




