প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে: সেলিম উদ্দিন

বিজ্ঞাপন
জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে: সেলিম উদ্দিন
বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, শুধু মুখে ঐক্যের কথা বললে চলবে না। মঙ্গলবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী।

তিনি বলেন, জামায়াত সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। জনগণ দলটির ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থা থেকেই তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে জামায়াত।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনায় প্রশাসনের নীরবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করছে। বিভিন্ন জায়গায় বাস, গাড়ি, এমনকি ট্রেনেও অগ্নিসংযোগ ও হামলা হচ্ছে। গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সরকারের সবচেয়ে বড় প্রয়োজন। এই ঐক্য বাস্তবায়িত হতে হবে জুলাই সনদ কার্যকরের মধ্য দিয়ে। তার মতে, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে স্বৈরাচারের দোসররা এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।

ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

৩৮ মিনিট আগে
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

১ ঘণ্টা আগে
'আসো খাঁচা আর দড়ি রেডি আছে': আসিফ মাহমুদ

'আসো খাঁচা আর দড়ি রেডি আছে': আসিফ মাহমুদ

৩ ঘণ্টা আগে
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

১ দিন আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

১ দিন আগে
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

১ দিন আগে