প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান
আজ ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি তাঁর পূর্বনির্ধারিত সফর শেষে অস্ট্রেলিয়া ত্যাগ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় আজ বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময় এবং বিদায়ের মুহূর্তের আবেগঘন পরিবেশে তারা ডা. শফিকুর রহমান এমপিকে বিদায় জানান।

এই সফরে তিনি সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আমীরে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠান এবং শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে 'রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত 'জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড' শীর্ষক বৃহত্তর আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত আরেকটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়নে তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তাঁর প্রতিটি অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও ভালোবাসা সফরটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

৩৮ মিনিট আগে
জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে: সেলিম উদ্দিন

জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে: সেলিম উদ্দিন

৩ ঘণ্টা আগে
'আসো খাঁচা আর দড়ি রেডি আছে': আসিফ মাহমুদ

'আসো খাঁচা আর দড়ি রেডি আছে': আসিফ মাহমুদ

৩ ঘণ্টা আগে
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

১ দিন আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

১ দিন আগে
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

১ দিন আগে