প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন ● পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ● আট মাস পর হামে মৃত্যুহীন একদিন ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ● অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের ● বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ● ইহসানের প্রতিদান কি ইহসানই নয়? ●

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধানকে পরামর্শ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ঐক্য প্রক্রিয়ার জন্য সংস্কারকে এজেন্ডা হিসেবে যুক্ত করার আহ্বান জানিয়েছি। এছাড়া সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও কথা বলা হয়েছে। আওয়ামী লীগ ও জুলাইয়ের গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের বিষয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তা দ্রুত কার্যকর করার দাবিও জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। নাহিদ ইসলাম বলেন, দেশে যে অস্থিরতা চলছে, তার সঙ্গে সরাসরি ভারতের সংযোগ রয়েছে। আন্তর্জাতিকভাবেও তারা এটি নিয়ে কাজ করছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, এদেশে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে আওয়ামী লীগের আমলে। জায়গা-জমি দখলও হয়েছে আওয়ামী লীগের আমলে। বাংলাদেশবিরোধী যে প্রচারণা ভারত চালাচ্ছে, সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ প্রশ্নে সরকারের দায়িত্ব বেশি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ প্রশ্নে দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন। দেশে একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। বৈঠক নিয়ে এনসিপি সন্তুষ্ট কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা প্রধানমন্ত্রীর পদক্ষেপের ওপর নির্ভর করছে। কার্যকর উদ্যোগ নিলেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলা যাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

৬ মিনিট আগে
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

৪ ঘণ্টা আগে
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

২২ ঘণ্টা আগে
বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

১ দিন আগে
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

১ দিন আগে
জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

১ দিন আগে