প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ ● সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ●

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

বিজ্ঞাপন
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৫ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৪১৫ জন, বরিশাল বিভাগে ১৩৭, চট্টগ্রামে ১৭৩, খুলনায় ১৪১, রাজশাহীতে ১৩১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৫৮ এবং সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন ৪৮৬১ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে। আর এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫২৪ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রামে ৫৩, ময়মনসিংহে ৪১, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য থেকে আরও
অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১ দিন আগে
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯

২ দিন আগে
প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে?

প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে?

২ দিন আগে
ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

১ সপ্তাহ আগে
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

১ সপ্তাহ আগে
অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১ সপ্তাহ আগে