প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন ● পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ● আট মাস পর হামে মৃত্যুহীন একদিন ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ● অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের ● বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ● ইহসানের প্রতিদান কি ইহসানই নয়? ●

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসা ব্যয় বেড়ে যায়। সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এটি বাস্তবায়ন করছে।

আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা 'ওভার দ্য কাউন্টার' অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ড. এম এ মুহিত আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, 'দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।'

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। আরো বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য থেকে আরও
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯

২৩ ঘণ্টা আগে
প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে?

প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে?

১ দিন আগে
ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

১ সপ্তাহ আগে
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

১ সপ্তাহ আগে
অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১ সপ্তাহ আগে
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

১ সপ্তাহ আগে