চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় যাদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে।
সব জুলাই আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।


