প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি ● ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী ● নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা ● ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ● মঞ্চে অভিনয় না করেও থিয়েটার পদক পেলেন পূর্ণিমা ● নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের ● ‘বিআরবি আযান অলিম্পিয়াড ২০২৭’ সিজন-২ উদ্বোধন ● ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ● জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না ● সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ●

মঞ্চে অভিনয় না করেও থিয়েটার পদক পেলেন পূর্ণিমা

বিজ্ঞাপন
মঞ্চে অভিনয় না করেও থিয়েটার পদক পেলেন পূর্ণিমা
চলচ্চিত্রের পর্দায় দীর্ঘদিনের পথচলা চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার। অভিনয় ক্যারিয়ারে সিনেমার পাশাপাশি কিছু নাটকে দেখা গেলেও মঞ্চনাটকে কখনও অভিনয় করা হয়নি তার। সেই পূর্ণিমাই এবার পেলেন ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ — চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে এই সম্মাননা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। থিয়েটার (তোপখানা)-এর আয়োজনে এবারই প্রথম দেওয়া হলো এই পদক। প্রথম আসরে পূর্ণিমাসহ সংস্কৃতি অঙ্গনের সাতজন শিল্পীকে সম্মানিত করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পুরস্কার পেয়ে পূর্ণিমা বলেন, প্রথমবারের আয়োজনে একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য আনন্দ, আবেগ ও গর্বের বিষয়। দীর্ঘ শিল্পীজীবনে এই সম্মাননা বিশেষ জায়গা করে নেবে বলেও মনে করেন তিনি। একজন শিল্পীকে তার কাজের জন্য মূল্যায়ন এবং শিল্পসত্তাকে সম্মান জানানোই বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন অভিনেত্রী। রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক ফ্যানপেজে দেওয়া পোস্টেও তিনি আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, ‘আমি যখন ৮-৯ বছর বয়সে ছিলাম, তখন ঢাকা নান্দনিকে আমার বড় বোন মঞ্চনাটক করতেন, আমার দুলাভাই রফিকুল্লাহ সেলিম ভাই নাটক করতেন। সেই সুবাদে আমি মঞ্চে এসে ঘুরঘুর করতাম, সব দেখতাম। সুতরাং মঞ্চ আমার কাছে একেবারে অচেনা নয়।’ তবে মঞ্চের সঙ্গে পরিচয় থাকলেও অভিনয়জীবনে কখনও মঞ্চনাটকে কাজ করা হয়নি তার; তাই চলচ্চিত্রে অভিনয়ের জন্য থিয়েটার অঙ্গনের এই স্বীকৃতি তার ক্যারিয়ারে নতুন সংযোজন।

প্রথমবারের এই আয়োজনে পূর্ণিমার পাশাপাশি সম্মাননা পেয়েছেন অভিনেত্রী আফসানা মিমি, অভিনেতা নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্বাধীনতার পর বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের স্মৃতি ও কর্মকে সম্মান জানাতেই এই পদকের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এছাড়া সাংস্কৃতিক সংগঠক সৈয়দা ফাতিমা সালাম, নারী উদ্যোক্তা কনা রেজা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ এবং বাচসাস সভাপতি আবদুর রহমানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
সুস্থ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী

সুস্থ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী

২২ ঘণ্টা আগে
মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থের দ্বিতীয়

মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থের দ্বিতীয়

১ দিন আগে
অভিনেতা সোহেল খান আর নেই

অভিনেতা সোহেল খান আর নেই

৫ দিন আগে
নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি

নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি

১ সপ্তাহ আগে
চারবার বিচ্ছেদের পর পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

চারবার বিচ্ছেদের পর পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

১ সপ্তাহ আগে
‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির

‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির

২ সপ্তাহ আগে