বিএনপি ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে, কমিটিতে যাব না: শফিকুর রহমান
বিএনপি দেশের ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে অভিযোগ করে তাদের সঙ্গে কমিটিতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার (২৫ অক্টোবর) দুপুরে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।