সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের আয়োজিত সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির নেতৃবৃন্দ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।