আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধিদল
দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে। প্রতিনিধিদলে রয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সিউলের ইনচন বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান আইসিএপিপির প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।