সর্বশেষ আপডেট

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়, সময়ের ক্রমানুসারে সাজানো।

বিজ্ঞাপন
প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী জাতীয়

প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অবিচ্ছেদ্য অংশ এবং সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১৪ নম্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন ১১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন।

585 বার পড়া
বিজ্ঞাপন
নজরুলের সাম্য ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর জাতীয়

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন তরুণ সমাজকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করবে। বৃহস্পতিবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1,256 বার পড়া
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন