প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ● সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন ● হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক ● খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন ● চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান ● ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা ● বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ● হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ● রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত ●

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

বিজ্ঞাপন
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের
জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘অদম্য জুলাই’ শিরোনামে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, গণহত্যার বিচার এবং জুলাই সনদের বাস্তবায়নের দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ ও সাময়িকী প্রকাশ, রাজধানীতে ‘শিশুদের চোখে জুলাই জাগর’ শীর্ষক প্রদর্শনী, ‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা সম্মেলন, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, রচনা, বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, প্রতিটি জেলায় শহীদদের নামে পাঠাগার প্রতিষ্ঠা, ‘জুলাই শহীদ স্মৃতি’ ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে ‘লাল জুলাই’ শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট, শহীদদের কবর জিয়ারত, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই গ্রাফিতি অঙ্কন এবং ‘ইকোস অব জুলাই’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন প্রচারাভিযানও কর্মসূচির অংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতি মানেই আত্মত্যাগ, সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা। তিনি বলেন, অভ্যুত্থানের শহীদদের আত্মদান দেশের মানুষকে ভয়ভীতি উপেক্ষা করে ন্যায়বিচার ও গণঅধিকারের পক্ষে দাঁড়াতে শিখিয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও বলেন, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্ষমতার রাজনীতির কাছে জুলাই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

১১ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

১১ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

১২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১৭ ঘণ্টা আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

১ দিন আগে