প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে পারবে না, আসছে কঠোর নিয়ম

বিজ্ঞাপন
এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে পারবে না, আসছে কঠোর নিয়ম
ঢাকার যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশাসহ রিকশা চলাচলে নতুন কঠোর ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডিএসসিসি। রাজধানীকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা শুধু ওই এলাকায় চলাচল করতে পারবে। লাইসেন্স ও নিবন্ধন ছাড়া ঢাকায় রিকশা চালানো যাবে না।

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম জানান, ডেমরার রিকশা নিউ মার্কেটে যেতে পারবে না। অঞ্চল ও দিনভিত্তিক বিধিনিষেধ আরোপ করা হবে। কেরানীগঞ্জ বা ডেমরা থেকে রিকশা নিয়ে নদী পার হয়ে অন্য এলাকায় যাওয়ারও সুযোগ থাকবে না। উত্তরের রিকশাও দক্ষিণের এলাকায় চলতে পারবে না।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা ঢাকায় প্রবেশ বেড়েছে, যা নগরের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। আইন প্রণয়নের কাজ চলছে এবং বাস চলাচলেও শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পাশাপাশি ই-রিকশা ব্যবস্থাপনার জন্য নীতিমালা প্রণয়ন করছে সরকার। নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রশাসক।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
কড়াইল বস্তির উন্নয়নে এডিবি ও সরকারের দ্বিপক্ষীয় বৈঠক

কড়াইল বস্তির উন্নয়নে এডিবি ও সরকারের দ্বিপক্ষীয় বৈঠক

৩ দিন আগে
মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

১ সপ্তাহ আগে
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক

১ সপ্তাহ আগে
ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

১ সপ্তাহ আগে
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা

১ সপ্তাহ আগে
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

১ সপ্তাহ আগে