প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

বিজ্ঞাপন
সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে ধলাই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া চিকিৎসক ডা. সুব্রত সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ধলাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় দুই কিশোর নৌকায় করে সেটি তীরে নিয়ে আসে। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানার হেফাজতে নেয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিহত ডা. সুব্রত সাহা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা ও মিহির লাল সাহার ছেলে। তিনি তিন বন্ধুকে নিয়ে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরতে এসেছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সাদাপাথরের জিরো পয়েন্ট এলাকায় ধলাই নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় চার বন্ধু নদীতে নামলে প্রবল স্রোতে পড়ে যান তারা। দুজন তীরে উঠতে পারলেও সুব্রত সাহা স্রোতের টানে তলিয়ে যান এবং এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালালেও তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে অন্ধকার নেমে আসায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভেসে ওঠে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
দুর্ঘটনা থেকে আরও
পায়রা নদীতে নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

পায়রা নদীতে নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

৩ দিন আগে
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

১ সপ্তাহ আগে
পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই

পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই

২ সপ্তাহ আগে
চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু

চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু

২ সপ্তাহ আগে
সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ কিশোরের মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ কিশোরের মৃত্যু

৩ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

৩ সপ্তাহ আগে