প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

জুলাইয়ের ২২ দিনেই দেশে এলো ২১৭ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২৩.৪ শতাংশ

বিজ্ঞাপন
জুলাইয়ের ২২ দিনেই দেশে এলো ২১৭ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২৩.৪ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২১৭ কোটি (২.১৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। ডলারপ্রতি ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৭০০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৭ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৭৫ কোটি ৯০ লাখ (১.৭৫৯ বিলিয়ন) ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪১ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫৫ কোটি টাকার সমান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সবশেষ ২২ জুলাই একদিনেই দেশে এসেছে ৭ কোটি ৫০ লাখ (৭৫ মিলিয়ন) ডলার, যার পরিমাণ প্রায় ৯২৩ কোটি টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সংশ্লিষ্টদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার, প্রবাসীদের জন্য দেওয়া নগদ প্রণোদনা এবং তুলনামূলক বাজারভিত্তিক বিনিময় হার রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে অফিশিয়াল রিজার্ভ রয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। সাম্প্রতিক সময়ে বৈদেশিক দায় পরিশোধের পরও রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের ওপরে ধরে রাখতে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবও রেমিট্যান্সে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের কিছু অফিস বন্ধ হয়ে গেছে এবং অনেক কর্মী সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছেন। তার মতে, এ পরিস্থিতি না থাকলে চলতি মাসে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার অতিক্রম করতে পারত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অর্থনীতিবিদদের মতে, রপ্তানি আয়ের পাশাপাশি রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। প্রবাসী আয় বাড়লে আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ, ডলার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়।

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে ২৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি দেশের বহিঃখাতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও রিজার্ভ পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

৭ ঘণ্টা আগে
ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

১১ ঘণ্টা আগে
ছয় মাসে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে প্রায় দেড় লাখ টন

ছয় মাসে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে প্রায় দেড় লাখ টন

১৫ ঘণ্টা আগে
দেশে আবারও কমল স্বর্ণের দাম

দেশে আবারও কমল স্বর্ণের দাম

১ দিন আগে
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ

বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ

২ দিন আগে
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল

শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল

২ দিন আগে