সর্বশেষ
সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বঙ্গভবনে দাপ্তরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের সরকারি বাসভবনে মতামত বা অ্যাক্টিভিজম নয়, তথ্যভিত্তিক সাংবাদিকতার আহ্বান তথ্যমন্ত্রীর আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯টি বানান ও ভাষাগত অসংগতি নিয়ে আলোচনা ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী তাং ওয়েই

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের মজলিসে শূরার বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলটির নেতারা বলেন, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে সেই জোটের কার্যকারিতা শেষ হয়েছে। এরপরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেও এখন থেকে ১১ দলীয় জোটের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে খেলাফত মজলিস।

নেতারা জানান, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি জাতীয় সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বিরোধী দলের ভূমিকা পালন করবেন।

দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা বৈঠকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারের সমালোচনা করে খেলাফত মজলিসের নেতারা অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায় উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করেছে। তাদের দাবি, গণরায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এ ছাড়া জুলাই ও শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান দলটির নেতারা।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

৮ ঘণ্টা আগে
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসু

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসু

১৪ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী ছাত্রদলের কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী ছাত্রদলের কর্মসূচি

১ দিন আগে
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: শফিকুর রহমান

১ দিন আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

২ দিন আগে
নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান?

নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান?

৩ দিন আগে