সর্বশেষ
১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন ‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা ‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে। ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট টোল আদায় ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। একই সময়ে এই সেবায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক হাজার অতিক্রম করে ১ হাজার ৮-এ উন্নীত হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশে ক্যাশলেস ও অভিন্ন ডিজিটাল টোল ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে পদ্মা সেতুতে ইটিসি চালু করা হয়েছে। ইতোমধ্যে দূরপাল্লার বাস, বাণিজ্যিক ট্রাক এবং ব্যক্তিগত গাড়িসহ মোট ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ইলেকট্রনিক পদ্ধতিতে টোল পরিশোধ করে নির্বিঘ্নে সেতু পার হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা আনা এবং জনগণকে দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় সেবা দিতে ইটিসি কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনা ও তদারকির ফলে পদ্মা সেতুতে আধুনিক স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা সফলভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ইটিসির মাধ্যমে ১০ কোটির বেশি টোল আদায় এবং এক হাজারের বেশি যানবাহনের নিবন্ধন শুধু একটি পরিসংখ্যান নয়; এটি দেশের পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বর্তমানে ‘ট্যাপ’, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।

ইটিসিতে নিবন্ধনের জন্য ব্যবহারকারীদের সংশ্লিষ্ট অ্যাপের ‘D-Toll’ অপশনে গিয়ে মোটরযানের নম্বর ও চেসিস নম্বরের শেষ চারটি সংখ্যা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর ‘D-Toll Top-Up’ সেবার মাধ্যমে ব্যালেন্স রিচার্জ করে প্রথমবার মাওয়া টোল প্লাজার নিবন্ধন বুথ বা টোল বুথে গিয়ে বিআরটিএ অনুমোদিত RFID ট্যাগ যাচাই করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে ইটিসি লেন ব্যবহার করে থামা ছাড়াই সেতু পার হওয়া যাবে।

সেতু কর্তৃপক্ষ জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রুটের ইমাদ, দোলা, সার্বিক ও গোল্ডেন লাইন পরিবহনসহ অনেক বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহন ইতোমধ্যে নিয়মিত ইটিসি ব্যবহার করছে।

ইটিসি লেনে চলাচলকারী যানবাহনকে টোল প্লাজায় থামতে হয় না। ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার গতিতে চলাচলের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ সম্পন্ন হয়। ফলে অপেক্ষার সময় কমে, যানজট হ্রাস পায়, জ্বালানি সাশ্রয় হয় এবং কার্বন নিঃসরণও কমে আসে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতুর এই ইটিসি মডেলকে ভবিষ্যতে দেশের অন্যান্য সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সব পরিবহন মালিক ও চালকদের দ্রুত ইটিসিতে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

৩৪ মিনিট আগে
বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৫ মিনিট আগে
দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

১ ঘণ্টা আগে
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

১৫ ঘণ্টা আগে
রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী

রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী

২২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাপা ও ডেনিশ দূতাবাসের বৈঠক

বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাপা ও ডেনিশ দূতাবাসের বৈঠক

২৩ ঘণ্টা আগে