প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়: নায়েবে আমির এসএসসির ফল নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা: মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: হাইকমিশনার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান: বাড়িতে একটি করে গাছ লাগান

দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ ও মিসরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

সোমবার (১০ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়—বিশেষ করে শিল্পে বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি চামড়া, হালকা প্রকৌশল, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি মিসরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সরকার শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

মিসরের রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, মিসর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তিনি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উভয় পক্ষই ভবিষ্যতে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
নিউজিল্যান্ডের সাথে কৃষি-প্রযুক্তি, দুগ্ধ, সবুজ জ্বালানি ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব

নিউজিল্যান্ডের সাথে কৃষি-প্রযুক্তি, দুগ্ধ, সবুজ জ্বালানি ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব

৫ ঘণ্টা আগে
চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

৮ ঘণ্টা আগে
আগস্টের প্রথম ৫ দিনেই ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্টের প্রথম ৫ দিনেই ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

৩ দিন আগে
আবারও কমল সোনার দাম, প্রতি ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

আবারও কমল সোনার দাম, প্রতি ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

৩ দিন আগে
স্বর্ণের পর বাড়ল রুপার দামও, ভরিতে বেড়েছে ২৯২ টাকা

স্বর্ণের পর বাড়ল রুপার দামও, ভরিতে বেড়েছে ২৯২ টাকা

৪ দিন আগে
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

৪ দিন আগে
বিজ্ঞাপন