আজ সোমবার জারি করা এক সার্কুলারে বলা হয়, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে। ফলে কোনো বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুয়িং প্রতিষ্ঠান এক্যুয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না।
আগামী ১ অক্টোবর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ এর বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন সংশ্লিষ্ট নির্দেশনা সংশোধিত মর্মে অপরিবর্তিত থাকবে।
একই সঙ্গে গত ১ জুলাই প্রকাশিত এনপিএসবির মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি/চার্জ নির্ধারণ প্রসঙ্গে জারি করা সার্কুলারের নির্দেশনাবলি রহিত করেছে বাংলাদেশ ব্যাংক।



