প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব

বিজ্ঞাপন
ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের (এমএফএটি) সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে বাংলাদেশ। বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল তিনটি কৌশলগত প্রস্তাব দেয়—আরসিইপি সদস্যপদ লাভ, এলডিসি উত্তরণের জন্য ২০২৯ সাল পর্যন্ত অতিরিক্ত সময় এবং দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনে নিউজিল্যান্ডের সমর্থন কামনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ আরসিইপি সদস্যপদের প্রয়োজনীয় সংস্কারের অগ্রগতি তুলে ধরে এবং আসিয়ান এলডিসি সদস্যদের মতো ১৫-২০ বছর মেয়াদি শুল্ক নমনীয়তার প্রস্তাব দেয়। এলডিসি উত্তরণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি ও ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কারের প্রেক্ষাপটে ২০২৯ সাল পর্যন্ত সময় চাওয়া হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক এফটিএ বাংলাদেশের বিশাল বাজারে নিউজিল্যান্ডের দুগ্ধ, কৃষি ও ধাতব পণ্যের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভবিষ্যৎ সহযোগিতায় তিনটি প্রস্তাব দেওয়া হয়—বার্ষিক বাণিজ্য নীতি পরামর্শক গঠন, এফটিএ আলোচনার জন্য যৌথ কর্মদল গঠন এবং জাতিসংঘে এলডিসি আবেদনে সমন্বয় জোরদার। নিউজিল্যান্ড বাংলাদেশের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

১৯ ঘণ্টা আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

১ দিন আগে
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

২ দিন আগে
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২ দিন আগে
সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

২ দিন আগে