প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ২৪

বিজ্ঞাপন
পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ২৪
পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত ও আরও ৭০ জন আহত হয়েছেন। রোববার দেশটির সহিংসতা-কবলিত বেলুচিস্তানের রাজধানী কোয়েটার চামান ফাটক স্টেশনের কাছে বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটেছে।

দেশটির রেলওয়ে কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উর্দুকে বলেছেন, বিস্ফোরণের এই ঘটনায় ট্রেনের তিনটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে এবং দু’টি বগি উল্টে গেছে। ঈদের ছুটিতে বাড়িতে ফেরা সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে বহন করছিল শাটল ট্রেনটি। ওই সময় সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসা সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, তাদের সদস্যরা সৈন্য ও তাদের পরিবারকে লক্ষ্য করে ট্রেনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে দেশটির সরকারি কর্মকর্তারা এখনও বিএলএর হামলার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেননি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঘটনাস্থলের ছবিতে পুড়ে ও দুমড়ে-মুচড়ে যাওয়া বগি এবং আশপাশের একাধিক গাড়ির পাশাপাশি একটি ভবনে বোমার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। নাসির আহমেদ নামের স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ট্রনটি চলন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটেছে এবং ভেতরে যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

১৮ ঘণ্টা আগে
বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

১ দিন আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

৩ দিন আগে
সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

৪ দিন আগে
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

৫ দিন আগে