প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ●

কন্টেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়লেন ট্রাম্প, কী ছিল কারণ?

বিজ্ঞাপন
কন্টেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়লেন ট্রাম্প, কী ছিল কারণ?
গত ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে উঠলেও পরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাকে একটি ক্যাটারিং কন্টেইনারের ভেতর করে ছোট সি-৩২এ সামরিক পরিবহন বিমানে তোলা হয়। ওই বিমানটি তাকে তুরস্ক থেকে ব্রিটেনে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এই তথ্য জানান।

বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, ন্যাটো সম্মেলনে যোগ দিতে কাতার থেকে প্রাপ্ত নতুন এয়ারফোর্স ওয়ান বিমানে করে আঙ্কারায় পৌঁছান ট্রাম্প। কিন্তু প্রাণনাশের হুমকির কারণে তাকে ছোট ওই বিমানে করে তুরস্ক ছাড়তে হয়। মূলত ইরানি সমর্থক গোষ্ঠীর হুমকির কারণেই শেষ মুহূর্তে এই উড়োজাহাজ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আঙ্কারা থেকে ফেরার সময় পুরোনো বিমানটিতে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ওয়াশিংটন পোস্টের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প উড়োজাহাজে ওঠার কয়েক মিনিট পর পুরনো এয়ারফোর্স ওয়ান থেকে একটি ক্যাটারিং ট্রাক নামানো হয় এবং তা দূরবর্তী ছোট সি-৩২এ বিমানের দিকে যায়। যুক্তরাজ্যে পৌঁছানোর পর আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বড় বিমান থেকে নেমে নতুন এয়ারফোর্স ওয়ানের দিকে যাচ্ছেন। তবে তিনি কীভাবে পুনরায় বড় বিমানে ফিরে গিয়েছিলেন, তা নিশ্চিত নয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উল্লেখ্য, এই নতুন এয়ারফোর্স ওয়ানে আগের বিমানের মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, এমনকি ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ও নেই। তবে হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চুং নতুন বিমানের নিরাপত্তার পক্ষে বিবৃতি দিয়ে বলেন, এটি একটি সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ, যা প্রেসিডেন্ট ও তার কর্মকর্তাদের জন্য উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

৮ ঘণ্টা আগে
বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

২ দিন আগে
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

২ দিন আগে
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

৪ দিন আগে
নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

৪ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

৪ দিন আগে