প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সাক্ষাৎ; বিদেশি বিনিয়োগে সব ধরনের সহায়তার আশ্বাস

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সাক্ষাৎ; বিদেশি বিনিয়োগে সব ধরনের সহায়তার আশ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ বিদ্যমান। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল আট সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে অ্যামচেমের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নিরলস কাজ করছে।

প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বন্ধুসুলভ ও সহায়ক ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

১৯ ঘণ্টা আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

১ দিন আগে
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

২ দিন আগে
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২ দিন আগে
সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

২ দিন আগে