প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ●

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

বিজ্ঞাপন
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার
বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী হয়তো আবারও একসঙ্গে মাঠে নামতে পারেন—এই বার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির জার্সিতে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পাশাপাশি দলটিতে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, এমন গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল অঙ্গনে।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেসি, সুয়ারেজ ও নেইমারের আক্রমণভাগ ইউরোপীয় ফুটবলে ছিল অন্যতম ভীতিকর। তাদের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা জেতে বার্সেলোনা। তবে ২০১৭ সালে নেইমার পিএসজিতে চলে গেলে ভেঙে যায় এই ত্রয়ী। এখন মেসি ও সুয়ারেজ ইন্টার মিয়ামিতে একসঙ্গে খেলছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহাম নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারেন। এছাড়া সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলো দাবি করেছেন, সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হলে তিনি মিয়ামিতে পাড়ি দিতে পারেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মেলো ইউটিউবে বলেন, তার এক বন্ধুর সূত্রে জানতে পেরেছেন, আগামী জানুয়ারি থেকেই নেইমার ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারেন। তবে এটি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়।

নেইমার নিজেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রেখেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তার লক্ষ্য সান্তোসের সঙ্গে চুক্তি শেষ করা; চুক্তি শেষেই ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে—তিনি ক্লাবে থাকবেন, অন্যত্র যাবেন বা ফুটবল থেকে বিদায় নেবেন—কিছুই এখনও নিশ্চিত নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তাই আপাতত ‘এমএসএন’ পুনর্মিলনের সম্ভাবনা গুঞ্জনেই সীমাবদ্ধ। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হলে ফুটবলপ্রেমীরা হয়তো আবারও দেখতে পাবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণত্রয়ীকে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

৪ দিন আগে
নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

৪ দিন আগে
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

৩ সপ্তাহ আগে
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

২ মাস আগে
২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

২ মাস আগে
আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

২ মাস আগে