প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্য জরুরি: পানিসম্পদ মন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় জামায়াত আমীরের চিঠি হাইকমিশনারে হস্তান্তর থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের বৈঠক 'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী দিল্লির দ্বিমুখী নীতি ও ঢাকার ‘হার্ড মেসেজ’ নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ, বিশেষ সুবিধাসহ প্রথম রেক রোল আউট আজ

বিজ্ঞাপন
ভারত থেকে আসছে ১৯ রেল কোচ, বিশেষ সুবিধাসহ প্রথম রেক রোল আউট আজ
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক তৈরি করেছে। আজ বুধবার (১২ আগস্ট) এই রেকটি আনুষ্ঠানিকভাবে রোল আউট হওয়ার কথা রয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের যাত্রীদের চাহিদা ও পরিচালন ব্যবস্থা বিবেচনা করে কোচগুলোতে বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুইটি পাওয়ার কার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আরামদায়ক ভ্রমণের জন্য কোচে রয়েছে উন্নত রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট। চেয়ারগুলো একাধিক অবস্থানে হেলান দেওয়ার সুবিধা রাখা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নিরাপত্তা ও সুবিধার অংশ হিসেবে রয়েছে সিসিটিভি নজরদারি, যাত্রী অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ ও নামাজের কক্ষ। এছাড়া বাংলাদেশের বাস্তবতায় যাত্রীদের ছাদে ওঠার মতো ঝুঁকি মোকাবিলায় কোচের ছাদ কাঠামো শক্তিশালী করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

প্রযুক্তিগত দিক থেকেও যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। ইউরোপীয় মান অনুযায়ী দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তা বাড়াতে ‘ক্র্যাশওয়ার্দি ডিজাইন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বৈদ্যুতিক ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ের উপযোগী ৪১৫ ভোল্টে তৈরি করা হয়েছে, যেখানে ভারতের প্রচলিত কোচে ৭৫০ ভোল্ট ব্যবহৃত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, ২০১৫-১৬ সালে বাংলাদেশকে ১২০টি এলএইচবি কোচ সরবরাহ করেছিল আরসিএফ। ২০২৪ সালে রাইটস চুক্তির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে আরও ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয়, যা সাতটি ভিন্ন ভ্যারিয়েন্টে সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

৪৩ মিনিট আগে
গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্য জরুরি: পানিসম্পদ মন্ত্রী

গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্য জরুরি: পানিসম্পদ মন্ত্রী

৪৮ মিনিট আগে
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের বৈঠক

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের বৈঠক

১ ঘণ্টা আগে
'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত

'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত

১ ঘণ্টা আগে
বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

২ ঘণ্টা আগে
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে